নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক নথিপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার ওপর সন্তোষ প্রকাশ করেন এবং দাপ্তরিক কাজের মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি স্মৃতিস্মারক হিসেবে থানা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশ ও থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশের এই বার্ষিক পরিদর্শনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মধ্যে নতুন উদ্যম লক্ষ করা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন সরাসরি তদারকি ও দিকনির্দেশনা জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।