নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, সামারি ট্রায়ালের অভিযুক্ত, মাদক মামলার আসামি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৬০টি ইয়াবা ট্যাবলেট ও ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৪০ জনের মধ্যে সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচজন, সামারি ট্রায়ালের অভিযুক্ত ৩০ জন, মাদক মামলায় চারজন এবং বৈষম্যবিরোধী মামলায় একজন রয়েছেন।
ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন আব্দুর রহমান শুভ, মো. জাফর (৩৮), রফিকুর ইসলাম, মো. রনি ও হেলাল গাজী।
সামারি ট্রায়ালের অভিযুক্তরা হলেন আইনুল হক (৩৪), মো. হৃদয় (২৭), মো. মমিন (৪৭), রমজান আলী (৪৩), মানিক সিকদার (২৯), জহিরুল ইসলাম (৪০), বাদল (৬০), সাইফুল ইসলাম (৩০), মোস্তাফিজুর রহমান (৪০), শাহজাহান (৫২), মারুফ (২২), মাসুম প্রকাশ মাছি (৪৫), অলি (২১), মো. নাসির (২৮), মনজু (২৮), জাবের (২২), আফজাল (৪০), মো. রফিক (৩৭), মো. সাইফুল ইসলাম (৪০), মিন্টু (৩২), মো. আবুল হোসেন (৪৯), মো. রিপন (৩৫), মো. ফাহাদ হোসেন (২১), আশরাফুল (২৮), মো. মতিন (৩০), বাবুল পেদা (২৮), মো. রিপন (২০), মো. লিমন খান (৩০), ইসমাইল হোসেন ওরফে শওকত এবং মো. শামীম (৪৮)।
মাদক মামলায় গ্রেপ্তার চারজন হলেন মো. সোহেল রানা (২৫), আমির হোসেন (৪৩), মো. জনি (২৬) ও শাহিদা বেগম (২৩)। তাদের কাছ থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট ও ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন মো. খলিলুর রহমান শ্যামল (৫৪)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।