
নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শোকবার্তা :
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক শোকবার্তায় মোঃ মিয়া চান বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান দলের নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতাকে হারাল। তাঁর রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও দলের প্রতি অবিচল নিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে। তাঁর মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’
শোকবার্তায় মোঃ মিয়া চান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
প্রসঙ্গত, সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন।