নিউজ ২৪ নারায়ণগঞ্জ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সার্বভৌমত্ব র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুল ইসলাম সানির নেতৃত্বে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের নেতাকর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) ঢাকায় আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। এ সময় তারা সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির নেতৃত্বে র্যালিতে অংশ নিয়ে নিজেদের সাংগঠনিক উপস্থিতি তুলে ধরেন।
আনিসুল ইসলাম সানি জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণ কর্মসূচিতে বিশেষ উপস্থিতি যোগ করে।
জাতীয় ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ র্যালিতে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।