নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর থানা এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় থেকে রাত পর্যন্ত এ অভিযান চলে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই মাদক, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে জড়িত। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে তারা গ্রেপ্তার হন।
পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: শহরের রেললাইনের ফারুক মিয়ার মেয়ে রুমা (৩৫), বিল্লালের স্ত্রী অর্পণা ইসলাম (২৩), অপু মিয়ার স্ত্রী তাসলিমা (৪০), মৃত হাকিম আলীর মেয়ে হাসিনা বেগম (৩৮), আমলাপাড়া এলাকার হোসেন আহম্মদ মিয়ার ছেলে রাব্বি (২২), মৃত মতিন মিয়ার ছেলে হাসান (২৬), ছিনতাইকারী মৃত আমির হোসেনের ছেলে মুন্না (২২) ও সুজন (২৫), খানপুর সরদারবাড়ি এলাকার সিরাজ মিয়ার ছেলে সাকিল (২২), সানাউল্লাহর ছেলে সিরাজুল ইসলাম (২৫)।
এছাড়া সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে মিঠু সাহার ছেলে সুমন (৩৫), সুকুমার চন্দ্র দাসের ছেলে রতন চন্দ্র দাস (৩২), আবু কালামের ছেলে বিল্লাল হোসেন (২৮), বাবুলের ছেলে রাজু (৪০), মিশনপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে রিয়াজ (২৫), সফর চাঁনের ছেলে সোহান (২২) এবং সবুজ মিয়ার ছেলে মাসুদ (২৮)।