নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরানি ঘর ও বিল্লাল হোটেলসহ তিন হোটেল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট আইন ২০১৪ এর ৭ ধারায় লাইসেন্স দেখাতে না পারায় এ আইনের ১৯ ধারায় হাজি কাচ্চিঘর মালিককে ৫ হাজার টাকা, সোনার বাংলা বিরানি ঘর মালিক কে ৫ হাজার ও বিল্লাল হোটেলের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিমাসে হোটেল রেঁস্তোরায় এ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেন, সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সোনারগাঁ থানা পুলিশের এএসআই হায়দারসহ সঙ্গীয় ফোর্স।