নিউজ ২৪ নারায়ণগঞ্জ
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকালে খাইরুল ইসলাম নামে এক গার্মেন্টস শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত, খাইরুল ইসলাম কুমিল্লার মুরাদনগর থানাধীন চাবিতলা এলাকার আব্দুল জলিলের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা পাশের একটি দোকানে কেনাকাটা করতে গেলে সেই সুযোগে ঘরে প্রবেশ করে খাইরুল ইসলাম শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুরু করলে আশপাশের লোকজন অভিযুক্ত খাইরুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটক খাইরুলকে পুলিশে সোপর্দ করে।
এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরে মঙ্গলবার গ্রেপ্তারকৃত খাইরুলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
তাং ১৪/০৭/২০২৬ইং
নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধি