নিউজ ২৪ নারায়ণগঞ্জ
রূপগঞ্জে মো. সোহরাব ভূঁইয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৮০ বোতল স্কার্প ও ফেয়ারডিল জব্দ করে ডিবি পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) ভোররাতে উপজেলার মাহনা জোড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহরাব ভূঁইয়া মাহনা জোড়া মসজিদ এলাকার মৃত কামাল ভূঁইয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, গ্রেপ্তার সোহরাবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়।
মাদকদ্রব্যসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।