নিউজ ২৪ নারায়ণগঞ্জ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা এলজিইডির উদ্যোগে উন্নয়নমূলক কাজের ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ শফিউল আলম ও জিসান আহমেদ সরকার।
এলজিইডির ঠিকাদারবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, অত্র অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় উপজেলা প্রকৌশলী বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে শতভাগ গুনগত মান নিশ্চিত করে উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।