নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের ৩১তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন।
রোববার (২৫ অক্টোবর) ‘নিউজ ২৪ নারায়ণগঞ্জ’-কে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি জাইমা রহমানের জন্মদিনে শুভকামনা জানান।
শুভেচ্ছাবার্তায় মোঃ মিয়া চাঁন জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে তাঁর আগামী দিনের পথচলা সফল ও কল্যাণময় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান ১৯৯৫ সালের ২৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা। আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি তিনি আন্তর্জাতিক অঙ্গনেও পেশাগত দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করেছেন।