প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
বন্দরে স্কুল ভবনের নিচতলায় এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা ; ঝুঁকিতে শত শত শিক্ষার্থী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের বন্দর বাজার মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত ‘হিকমাহ ইন্টারন্যাশনাল স্কুল। স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানটির ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে চলছে অনুমোদনবিহীন এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা। ‘হাজী ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই লোকালয়ের এই গুরুত্বপূর্ণ স্থানে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের সিলিন্ডার বিক্রি করে আসছে।এমন পরিস্থিতিতে স্কুল পড়ুয়া শত শত শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিচতলায় দাহ্য পদার্থের এমন বাণিজ্য একদিকে যেমন পরিবেশ পরিপন্থী, অন্যদিকে যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা ˆতরি করছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক উদ্বেগ প্রকাশ করে বলেন, “হিকমাহ ইন্টারন্যাশনাল স্কুল একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের সন্তানরা এখানে মেধার ¯^াক্ষর রাখছে। কিন্তু স্কুল ভবনের নিচে এভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা কার্যক্রম অত্যন্ত বেমানান এবং বিপজ্জনক আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, যা আমাদের মনে চরম ভীতির সঞ্চার করছে।”অন্যান্য অভিভাবকরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা রাজধানীর মাইলস্টোন কলেজের দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা সন্তানদের এখানে পড়াতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।স্কুল ভবনের নিচে শত শত শিশুর প্রাণের ঝুঁকি নিয়ে এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না।প্রশাসনিক উদাসীনতায় বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই গ্যাস ব্যবসার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার বলেন, “স্কুল ভবনের নিচে এলপি গ্যাস বিক্রির বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না।তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনবহুল এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের নিচে ঝুঁকিপূর্ণ এই বাণিজ্যিক কার্যক্রম বন্ধে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
Copyright © 2026 news24narayanganj. All rights reserved.