নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আরিফ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামগড় পুলিশ।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার মদনপুর ইউনিয়নের আফজাল মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আরিফ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কুতুবপুর এলাকার মকবুল হোসেনের ছেলে। এ ব্যাপার ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক হানিফ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।