নিউজ ২৪ নারায়ণগঞ্জ
বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ৫টি কাঁচাঘর পুড়ে ৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টায় বন্দর থানার কোটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ্য রাশেদা বেগম জানান,রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক তার থেকে বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে । মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পরলে ৫টি রুমের মালামাল পুড়ে গিয়ে প্রায় ৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়।
বন্দর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, অগ্নিকাণ্ডে বসতবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি প্রায় ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।