নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (১৩ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নেহাল সরদারেরবাগ এলাকার ফজলুল হক মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হালিমা খাতুন (৪২) একই উপজেলার মাধবপাশা এলাকার রফিক উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাসেল (৩৫), বন্দর থানার ২০ নং ওয়ার্ডের কেএনসেন রোড এলাকার শাহীন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফরহাদ হোসেন (২৫), একই থানার সোনাকান্দা এলাকার রওশন আলী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাজ্জাক মৃধা (৩২), একই থানার বন্দর সল্পের চক এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শামীম (৪২) ও নবীগঞ্জ এলাকার কাদির মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাসুম (৩৮)।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।