
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ওসমান পরিবারের দোসর হিসেবে পরিচিত এজাজ মেম্বার ও ছাত্রলীগ নেতা শাহিন তাহেরী সিনহাসহ বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এজাজ মেম্বার ও ছাত্রলীগ নেতা শাহিন তাহেরী সিনহাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটজনকে আটক এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে পুলিশের এ অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্যসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।