নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র ফতুল্লা থানা আহবায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
১ জুলাই রাতে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জনাব যুবাইর সরদার ও সদস্য সচিব জনাব তামজিদ জোবায়েরের অনুমোদনক্রমে এবং সাংগঠনিক সম্পাদক জনাব নিরব রায়হানের সুপারিশক্রমে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এনসিপির কমিটি আগামী ৬ মাসের জন্য গঠন করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পায় কুতুবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড, ভূইগড়ের কৃতিসন্তান আতিকুর রহমান মুন্না।
আতিকুর রহমান মুন্না বলেন, "জুলাই মাস আমাদের ঐতিহ্যের মাস।এই মাসের প্রথম দিনে গঠিত হওয়া কমিটিতে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমি তা যথাযথ পালন করবো ইনশাআল্লাহ। আমার কাছে অর্পিত এই দায়িত্বে রয়েছে রক্তের দায় তা কখনোই ক্ষুণ্ণ হতে দিবো না। সবার কাছে দোয়া চাই।