নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় একটি অবৈধ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন।
সোমবার (৪ মে) সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীত পাশে ১৩৯ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস মিটার খুলে নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, দূষণকারী ও অবৈধ কারখানা/প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।