নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লা মডেল থানা পুলিশ ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার মন্টু মল্লিকের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন (৫২) কে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার কামাল হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।