নিউজ ২৪ নারায়ণগঞ্জ
ফতুল্লায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কুতুবাইল এলাকায় প্যারাডাইস ক্যাবলের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল ফ্যাক্টরিটিতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ফ্যাক্টরির আশপাশে তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার-গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।