
নিউজ ২৪ নারায়ণগঞ্জ
বাংলাদেশজাতীয়তাবাদীদল (বিএনপি)-এরচেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) পাঠানটুলি আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মিয়া চাঁনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. টিপু ও খন্দকার সোহেল, রোমেল নুরহোসেন, সোহেল সহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় মিয়া চাঁন বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বিএনপি একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছে। তাঁর ৬২তম জন্মদিনে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করছি।
পরে উপস্থিত নেতাকর্মীরা কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।