নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চাঁদপুর সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ১৬ মে শনিবার সকালে নারায়ণগঞ্জ হয়ে তারেক রহমানের চাঁদপুর যাত্রাকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় শহরের কিল্লারপুলস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নারায়ণগঞ্জের উপর দিয়ে সফর করছে। এই সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে হয়ে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে অভ্যর্থনা জানাতে হবে। সুতরাং মহানগর যুবদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে সকাল সাড়ে সাতটার মধ্যে মৌচাক থেকে ১০তলা পর্যন্ত সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার আহ্বান তারা।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এডভোকেট শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, আশরাফুল ইসলাম তান্না,জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সালসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।