নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতায় স্বাস্থ্য শিক্ষা জ্ঞান বিনিময় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. হাসিনুজ্জামান ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকগণ অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহায়তায় ‘এসইওকে হেল্থ কেয়ার’ এবং ‘আমরা নারী’ যৌথভাবে আয়োজনে চীনের মর্ডান ক্যান্সার হাসপাতাল গুয়াংজু সেশনটি পরিচালনা করে। এ সময় চীনের গুয়াংজু মর্ডান হাসপাতালের আন্তর্জাতিক ক্যান্সার স্পেশালিস্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডা. লিন জিং ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।