নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসী এবং বিশেষ করে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো: আশিকুর রহমান অনি।
মঙ্গলবার (২৬ মে) "নিউজ ২৪ নারায়ণগঞ্জে" পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই ঈদ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় আশিকুর রহমান অনি বলেন “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর সেই মহান আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই আমরা কোরবানি পালন করি। কোরবানির প্রকৃত উদ্দেশ্য হলো নিজের ভেতরের পশুত্ব, অহংকার ও সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পিত হওয়া।
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সার্থকতা। আমাদের চারপাশে যারা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন, তাদের প্রতি সহমর্মী হওয়া এবং সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।আশিকুর রহমান অনি সবাইকে নির্দিষ্ট স্থানে কোরবানি সম্পন্ন করে দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকার উদাত্ত আহ্বান জানান এবং আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি—এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।