
দেশের সম্পদ রক্ষা এবং নাশকতা ও অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মিয়া চাঁন।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের সম্পদ, জননিরাপত্তা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা কিংবা অগ্নিসংযোগের মাধ্যমে রাষ্ট্রীয় ও ব্যক্তিমালিকানাধীন সম্পদের ক্ষতি করা গ্রহণযোগ্য নয়।
মিয়া চাঁন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের সম্পদ জনগণের সম্পদ। রাজনৈতিক পরিচয় যা-ই হোক, দেশের সম্পদ ধ্বংসের অপচেষ্টা প্রতিহত করতে হবে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে নাশকতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মো. মিয়া চাঁন বলেন, “আওয়ামী লীগ সন্ত্রাসীদের নাশকতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের সম্পদ রক্ষা করুন।”