নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ্ মোহাম্মদ রেজা রিপনের শুভ জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর জন্মদিনে শুভাকাঙ্ক্ষীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও রাজনৈতিক জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।
শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, আগামী দিনগুলোতে তিনি গণতন্ত্র, মানুষের অধিকার ও নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্ব, নিষ্ঠা ও সাংগঠনিক কর্মকাণ্ড আগামী দিনে আরও বিস্তৃত হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।
শুভ জন্মদিন, ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন।
আপনার আগামীর পথচলা হোক আরও সুন্দর, সফল ও সমৃদ্ধ। মহান আল্লাহ আপনাকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন—এই দোয়া ও শুভকামনা রইলো।