নিউজ ২৪ নারায়ণগঞ্জ
দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মিয়া চাঁন।
বুধবার (১৮ নভেম্বর) বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৫টায় নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি পাঠানটুলি বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে মিয়া চাঁন বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল ওয়ার্ডের নেতাকর্মী ও সহযোদ্ধাদের নির্ধারিত সময়ের মধ্যে পাঠানটুলি বাসস্ট্যান্ডে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আয়োজিত এ কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি।