
নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী এবং রোটারি ক্লাব অফ রিভার সিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ দিদার খন্দকার।
সোমবার ( ২৫ মে) সন্ধ্যায় "নিউজ ২৪ নারায়ণগঞ্জ" কে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদে ঘর মুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা এবং ঈদ উপলক্ষে বিভিন্ন সতর্কীকরণের বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক কথা বলেন এই সামাজিক কর্মী।
মোঃ দিদার খন্দকার বলেন, নারায়ণগঞ্জে প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। জেলার বিভিন্ন প্রান্তে থেকে কর্মের সহিত সম্পৃক্ত জনগনের আগত নাসিক ১৪ নং ওয়ার্ডে বর্তমানে বসবাসরত বাসিন্দা ও নারায়ণগঞ্জববাসীকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।
তিনি বলেন, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হতে যাচ্ছে। ঈদে ঘর মুখে মানুষের নিরাপদে বাড়ি ফিরার ক্ষেত্রে সাবধানে ও নিরাপদে পৌঁছানার প্রতি খেয়াল রাখবেন। এছাড়া বাসাবাড়ি থেকে রওয়ানা হওয়ার পর বাসা বাড়ির তালা চাবি ঠিকমত খেয়াল রাখা এবং গ্যাস লাইন সতর্কীকরণ ভাবে রেখে যাওয়ার প্রতি পরামর্শ দেন। বেশিরভাগ মানুষ আমাদের দেশের মুসলমান হওয়ায় পবিত্র ঈদুল আযহাকে বহুলাংশে অনেক মুসলমানদের ভিতরে কুরবানীর ঈদ নামই পরিচিতি গড়ে উঠেছে। ধর্মীয় রীতিতে যাদের অর্থ আছে অর্থাৎ যাদের পশু কুরবানি দেওয়া ফরজ তাদের ক্ষেত্রে পশু কোরবানি দেওয়ার পর গবাদি পশুর বর্জ্য, রক্ত এবং উচ্ছিষ্ট অংশ যত্রতত্র না রেখে একটা নির্দিষ্ট স্থানে পুঁতে রাখবেন, যাতে পরিবেশের কোন দূষণ না ঘটে।
এছাড়া ঈদে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা এবং ঈদ পরবর্তীতে নিরাপদে যাতে আবার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে৷ সেজন্য আমার ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জ তথা দেশের সর্বস্তরের জনগণের জন্য দোয়া ও মঙ্গল কামনা করি । ঈদ মোবারক।