নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শোক বার্তা:
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু সাহা এবং জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এর জেলা সদস্য সচিব গোলাম মোস্তফা সাচ্ এক যৌথ শোকবার্তায় গভীর দু:খের সাথে জানাচ্ছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য, পার্টির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক, সাম্প্রদায়িকতা বিরোধী ও গনতান্ত্রিক আন্দোলনের সম্মুখ সারির নেতা, আমাদের প্রিয় সহযোদ্ধা কমরেড দেবাশীষ প্রামাণিক দেবু অকস্মাৎ কার্ডিয়া এ্যারেষ্টে অদ্য ২৫ অক্টোবর ২৬ইং (রবিবার) ভোর বেলায় মৃত্যুবরণ করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সামরিক স্বৈরাচার বিরোধী এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে দিয়ে ৮০-৯০ দশকে দেবাশীষ প্রামাণিক দেবু ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিকভাবে বেড়ে উঠেন। একজন সাহসী ছাত্র নেতা হিসেবে রাজশাহীর প্রগতিবাদী ছাত্র আন্দোলনে ছাত্র মৈত্রীর নেতা হয়ে উঠেন। বহু মামলা হুলিয়া গ্রেপ্তার হওয়া জেলে থাকার অভিজ্ঞতা এই বয়সেই সেই সকল কষ্ট সহ্য করেছিলেন। ছাত্র জীবন শেষে নিজেকে শ্রমিক আন্দোলন এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত করেন। দক্ষ সংগঠক হিসেবে রাজশাহী ওয়ার্কার্স পার্টি বিকাশে গুতুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা, সম্পাদক মণ্ডলীর সদস্য ও রাজশাহী মহানগর পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। শ্রমিক ফেডারেশনের নেতা ছিলেন। রাজশাহীর অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সকল গণতান্ত্রিক সংগ্রামে তার ভূমিকা রয়েছে। দেবাশীষ প্রাশাণিক দেবুর এই মৃত্যু রাজশাহী ওয়ার্কার্স পার্টিসহ ঐ অঞ্চলের জনগণের প্রভূত ক্ষতি হলো। অসাম্প্রদায়িক প্রগতিবাদী তরুণ উদীয়মান একজন নেতা হারালো।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে কমরেড দেবুকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মৃত্যুকালে স্ত্রী ও ২ কন্যা সন্তানসহ বহু গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছন।
বার্তা প্রেরক
হিমাংশু সাহা
জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
২৫ অক্টোবর ২০২৬।