
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিএনপির আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশাল শোডাউন নিয়ে অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় যোগ দেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে ডান দিকে মোড় নেয়। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে তারা ঐতিহাসিক এ দিবসের কর্মসূচিতে অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, রাইয়ান হক, শাহিন আহমেদ, দুলাল হোসেন ও শাকিল আহমেদ। এছাড়া সদস্য মানিক মন্ডল, বোরহান ঢালি, আনিসুর রহমান বাবু ও রোমান হোসাইন উপস্থিত ছিলেন।
এছাড়াও নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম হারুন ও সদস্য সচিব মাহবুবুর রহমান জুলহাস; সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার ও সদস্য সচিব রেদোয়ান আহমেদ পাপ্পু; বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশাররফ হোসেন মশু এবং বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।