নিউজ ২৪ নারায়ণগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ জনকল্যাণমূলক কর্মসূচিতে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন (বকুল)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব। এ সময় তিনি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি রাজনীতিকে মানুষের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
মাসুকুল ইসলাম রাজিব বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, মানুষের অধিকার ও কল্যাণের সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। মানুষের মৌলিক অধিকার, চিকিৎসাসেবা ও জীবনমান উন্নয়নে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা এবং সংকটে মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা থাকবে।”
তিনি বলেন, “দেশের মানুষের প্রত্যাশা একটি সুন্দর, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ। সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতাকর্মীদের মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করতে হবে। আমরা চাই, বিএনপির প্রতিটি কর্মসূচি যেন সাধারণ মানুষের উপকারে আসে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।”
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।