নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “নির্বাচন করার অধিকার সবার আছে, তবে হুমকি-ধমকি দিয়ে নয়। হুমকি দিয়ে ভোট পাওয়া যাবে না।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
প্রচারণায় মান্নান বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। যে কেউ নির্বাচন করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে সিদ্ধিরগঞ্জবাসীকে হুমকি-ধমকি দেওয়া হবে। এটা চলতে পারে না। জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও বিএনপির নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জবাসীর পক্ষে থাকবে। কাউকে হুমকি দিয়ে যা ইচ্ছা করার সুযোগ দেওয়া হবে না।”
নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশিকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এবং জেলা ও সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীরা।