নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বেলা ১২ টায় সিদ্ধিরগঞ্জস্থ আইলপাড়া পাঠানটুলী বাসস্ট্যান্ড সংলগ্ন মৈত্রী চত্ত্বরে দুঃস্থ মানব কল্যান সোসাইটির উদ্যোগে এই কার্যক্রমে প্রায় ২ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে সেমাই -চিনি, দুধ, পোলার চালসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মিঠুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাী দল (বিএনপি) র নারায়ণগঞ্জ জেলার যুগ্ন আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি 'র সমবায় বিষয়ক সম্পাদক ও খোকন স্মৃতি সংসদ এর সভাপতি শরিফুল হাসান রোকন, রুদ্র কন্ঠ 'র ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব জহিরুল ইসলাম বিদ্যুৎ, আব্দুল আলী ফকির স্মৃতি সংসদ এর প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা সাচ্ , নাসিক ১০ নং ওয়ার্ড বিএনপি 'র সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন ভূইয়া ১০ নং ওয়ার্ড বিএনপি নেতা বিপ্লব হোসেন খাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাশুকুল ইসলাম রাজিব বলেন, ঈদের আনন্দ কেবল নিজের জন্য নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে সেই আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। দুঃস্থ মানব কল্যান সোসাইটি দীর্ঘ দিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। কাঁদে কাদ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।
উল্লেখ্য, প্রতি শীতে অসহায় মানুষের মাঝে শীতবস্র বিতরণ থেকে শুরু করে প্রতি বছরই ঈদুল ফিতর উপলক্ষে এই সংগঠন থেকে বিপুল সংখ্যক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে স্থানীয় সাধারণ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ আহমেদ খোকন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শিপনন জোমাদ্দার, সহ সভাপতি পিয়াসা আক্তার ও অন্যান্ন সদস্যবৃন্দ। এছাড়াও মোঃ শাহিন, সজল, মামুন, মেরাজ, আজমির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।