
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও অসুস্থ অটোচালক আলেকের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে অসুস্থ অটোচালক আলেকের চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা দেন পিরোজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলিনুর বেপারী।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা হাসান বশরী, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল-আমিন বেপারী, যুবদল নেতা আফসার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অসুস্থ অটোচালকের চিকিৎসায় সহযোগিতার মাধ্যমে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত তুলে ধরা হয়। স্থানীয় নেতাকর্মীদের এ ধরনের সহযোগিতা অসহায় মানুষের দুর্দিনে স্বস্তি ও সাহস জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।