নিউজ ২৪ নারায়ণগঞ্জ
অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি আবাসিক হোটেল থেকে ২৬ জন নারী-পুরুষ এবং সামারি ট্রায়াল, চুরি ও ওয়ারেন্টে আরো ৫ জন সহ সর্বমোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) থেকে সোমবার (২ নভেম্বর) পর্যন্ত সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- অসামাজিক কাজে লিপ্ত আসামী শুভ আহম্মেদ রাহাত (৩০), রনি (২৮), তানভীর হোসেন (৩৪), ইমাম হোসেন (২৯), আশিক হোসেন (৩০), শাহীন হোসেন (৩৩), তামিম হোসেন (২৩), শাকিল হোসেন (৪০), সুমন হোসেন (৩৩), মফিজ হাওলাদার (৫০), সিব্বির আহম্মেদ (২৫), পরান (৩৫), মিঠুন বিলাস (৩৫), কামাল হোসেন (৪০), রুমা আক্তার (২৫), নুসরাত (২৫), শাহিনা আক্তার (৩৪), নুপুর (২২), জান্নাত (২০), ইভা আক্তার (২১), শারমিন (২৮), আরিফা (২০), সানজিদা আক্তার (১৯), কুলসুম আক্তার (২৬), নাছিমা আক্তার (২৯), ছালমা বেগম (২৬)।
এছাড়া সামারি ট্রায়ালে অভিযুক্ত মাদক সেবী লিটন সাগর (৪০), সিআর ও জিআর ওয়ারেন্ট মূলে মোঃ আবু সাইদ শেখ, মোঃ ফরিদ (২৮) এবং চুরি মামলার আসামী- মোঃ সাদ্দাম (২২) ও মোঃ হৃদয় (২২)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।