বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ সন্ত্রাসী বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল   যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ঘোষণা করায় মহানগর যুবদলের আনন্দ মিছিল  যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, আগামী দিনে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে: সজল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মাসুদুজ্জামান  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবর উদ্যােগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে: সাখাওয়াত  সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের ছাত্রদল-যুবদলের দুই নেতা গ্রপ্তার 

সোনারগাঁয়ে শ্বাসরোধে করে সুতা ব্যবসায়ীকে হত্যা ; পরিবারের দাবি ডাকাতের হামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর এলাকায় নজরুল ইসলাম (৪৫) নামে এক সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।

নিহতের পরিবারের দাবি, ডাকাত দলের হামলায় তাকে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ৪ থেকে ৫ জনের একটি মুখোশধারী দল তাদের বাড়িতে এসে তার স্বামীর নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পর তারা ঘরে প্রবেশ করে নজরুল ইসলামের হাত-পা বেঁধে মারধর করে। এসময় তাকেও হাত-পা বেঁধে মারধর করা হয় এবং ঘরের চাবি নিয়ে নেয়।

তিনি আরও জানান, ডাকাতরা চিনে ফেলায় তার স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনাটি ডাকাতি নয় বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেনাপাওনা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে পুলিশ জানতে পেরেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।