মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কালীরবাজারে ওষুধ প্রশাসনের অভিযানে ৫ ফার্মেসীতে জরিমানা বিএনপি জোট প্রার্থী কাশেমীর পাশে চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী: এনসিপি প্রার্থী আল-আমিন ফতুল্লা থানা পুলিশের অভিযানে ৪শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  আজমেরী ওসমানের দুই সহযোগী কুমিল্লায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর হামলা, থানয় অভিযোগ  সিদ্ধিরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া  ক্ষমতায় গেলে আপনাদের সেবক হিসেবে কাজ করবো: অ্যাড.কালাম বন্দরে তাওহীদ হত্যা,ঘটনার ১০ দিন পর প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ  বন্দরে ট্রাক চালককে মারধর করে টাকা মোবাইল ছিনতাই, অস্ত্রসহ ছিনতাইকারী আটক র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

সোনারগাঁয়ে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সোনারগাঁয়ে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে সোনারগাঁয়ের ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম রতন (৩৮)। তিনি কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। রতন তার স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানান, সকালে খালপাড় এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মফিজুর রহমান বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।