মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কালীরবাজারে ওষুধ প্রশাসনের অভিযানে ৫ ফার্মেসীতে জরিমানা বিএনপি জোট প্রার্থী কাশেমীর পাশে চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী: এনসিপি প্রার্থী আল-আমিন ফতুল্লা থানা পুলিশের অভিযানে ৪শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  আজমেরী ওসমানের দুই সহযোগী কুমিল্লায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর হামলা, থানয় অভিযোগ  সিদ্ধিরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া  ক্ষমতায় গেলে আপনাদের সেবক হিসেবে কাজ করবো: অ্যাড.কালাম বন্দরে তাওহীদ হত্যা,ঘটনার ১০ দিন পর প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ  বন্দরে ট্রাক চালককে মারধর করে টাকা মোবাইল ছিনতাই, অস্ত্রসহ ছিনতাইকারী আটক র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।

সভায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন, “মহান বিজয় দিবস বাঙালির গৌরবময় ইতিহাসের স্মারক দিন। এ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। বিজয় দিবসের প্রতিটি আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।”

সভায় পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টরা নিজেদের প্রস্তুতি তুলে ধরে বিজয় দিবস শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।