বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

শুধু জাতীয়তাবাদী লোকজন নয়, সারা বাংলাদেশের মানুষ তাঁর জন্য কাঁদছেন: মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “আজকে শুধু জাতীয়তাবাদী লোকজন নয়, সারা বাংলাদেশের মানুষ তাঁর জন্য কাঁদছেন, তাঁর জন্য দোয়া করছেন। এত মানুষের দোয়া আল্লাহ তায়ালা ফিরিয়ে দেবেন না। দেশ খুব সংকটময় অবস্থায় আছে। আল্লাহ আমাদের মাকে যেন ফিরিয়ে দেন—এই মুহূর্তে এই জাতির জন্য উনাকে খুব দরকার।”

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে গণবিদ্যা স্কুল সংলগ্ন র‍্যালী বাগান এলাকায় দক্ষিণ রেলীবাগান পঞ্চায়েত কমিটি আয়োজিত অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দলকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আসুন, আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আমরা সবাই মিলে রাষ্ট্রের পক্ষে দাঁড়াই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে দাঁড়াই। ইনশাল্লাহ, সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি দেশে ফিরবেন, মাতৃস্নেহ পাবেন। আজকে পুরো জাতি ব্যথিত—আপনারা সবাই দোয়া করবেন।”

তিনি আরও বলেন, “আজকে যদি এই মা—গণতন্ত্রের মা—কে আট বছর আগে চিকিৎসার সুযোগ দিত স্বৈরাচার সরকার, তাহলে হয়তো আমরা আজকের এই দিন দেখতাম না।”

মাসুদুজ্জামান আরও বলেন, “কিছু ষড়যন্ত্রকারী নানা ট্যাগ দিচ্ছেন, বিদ্রুপ করছেন, বিএনপি নিয়ে নেগেটিভ মন্তব্য করছেন—দেশে এবং আন্তর্জাতিক মহলে। আমি শুধু বলবো, সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসূফ খান টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, দক্ষিণ রেলীবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গাজী সালাহউদ্দিন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।