বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

লুট হওয়া অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য সর্বস্তরের জনগণের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তাকে পুরস্কৃত করা হবে এবং তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে।

জেলা পুলিশের ঘোষণা অনুযায়ী, পুরষ্কারের পরিমাণ হলো: গুলি প্রতি ৫০০ টাকা, পিস্তল ও শর্টগান উদ্ধারে ৫০ হাজার টাকা, রাইফেল উদ্ধারে ১ লক্ষ টাকা, এসএমজি (SMG) উদ্ধারে ১ লক্ষ ৫০ হাজার টাকা, এবং এলএমজি (LMG) উদ্ধারে ৫ লক্ষ টাকা।

তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)-এর ০১৩২০-০৯০৩০৩ নম্বরসহ নারায়ণগঞ্জ সদর মডেল থানা (০১৩২০-০৯০৩৭৭), ফতুল্লা মডেল থানা (০১৩২০-০৯০৪০৩), সিদ্ধিরগঞ্জ থানা (০১৩২০০৯০৪২৯), বন্দর থানা (০১৩২০-০৯০৪৫৫), সোনারগাঁও থানা (০১৩২০-০৯০৫৩৩), রূপগঞ্জ থানা (০১৩২০-০৯০৪৮১), আড়াইহাজার থানা (০১৩২০-০৯০৫০৭), জেলা গোয়েন্দা শাখা (০১৩২০-০৯০৫৫৯) এবং পুলিশ কন্ট্রোল রুমের (০১৩২০-০৯১২৯৮) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।