শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া  নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জনের ঘোষণা  ভোট নির্বিঘ্নে হচ্ছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি: মেজর আয়াজ নির্বাচনী পরিবেশটা এই মুহূর্তে চমৎকার আছে: আবুল কালাম  ফতুল্লায় ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা  বন্দর উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন নির্বাচনি সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে  সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপারকাণ্ডে ভোট কেন্দ্রে জামাত-বিএনপি মুখোমুখি  সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক 

র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি মো. বেল্লাল খান তুহিনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার (১৮ জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলার নলখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফেরার পথে ‘শ্রাবণ পরিবহন’ বাসে থাকা ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বিকে (২৮) টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রাখা হয়। দুই ব্যবসায়ী মারধরের শিকার হন।

র‍্যাব-১১ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযান এবং গোপন সূত্রের ভিত্তিতে রোববার রাতে পটুয়াখালী জেলার নলখোলা এলাকা থেকে বেল্লালকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৯১০ টাকা, ৩টি ফোন এবং ১টি সোনার আংটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ জানিয়েছে, বেল্লাল ছাড়াও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।