বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

রূপগঞ্জে হত্যা মামলায় ২ জনের ফাঁসির ও যাবজ্জীবন কারাদণ্ড ৬জন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

রূপগঞ্জে ২০০৯ সালের ২০ আগস্ট নৃশংসভাবে খুন হন চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাল। দীর্ঘ ১৪ বছর পর অবশেষে সেই হত্যাকাণ্ডের আইনি নিষ্পত্তি হলো আজ। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল হক, বৃহস্পতিবার দুপুরে এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় অবস্থিত ইমন এন্টারপ্রাইজের মালিক নুরুল হক মোল্লালকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং পুলিশ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ আদালত এই মামলার রায় প্রদান করেন।

পুলিশ জানায়, ২০০৯ সালের ২০ আগষ্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামের একটি রাইস মিলের মালিক, চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লালকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ নয় জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘদিন এ মামলাটি বিচারিক আদালতে চলমান অবস্থায় সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করে আদালত। রায়ে দুই জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ একজনকে মামলা থেকে খালাস প্রদান করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।