বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজের ওপর হামলা: এনইউজে’র নিন্দা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টিভির প্রতিনিধি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সদস্য রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে আহত রিয়াজকে দেখতে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে যান এনইউজে নেতারা। এসময় তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গত ৭ মে রাত ৮টার দিকে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের তিন নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় একটি সাংবাদিক কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন রিয়াজ। এ সময় ৪-৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা ইট দিয়ে তার শরীর থেঁতলে দেয়। আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত রিয়াজকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

সাংবাদিক নেতারা বলেন, প্রশাসনের কাছে দ্রুত জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।