শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া  নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জনের ঘোষণা  ভোট নির্বিঘ্নে হচ্ছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি: মেজর আয়াজ নির্বাচনী পরিবেশটা এই মুহূর্তে চমৎকার আছে: আবুল কালাম  ফতুল্লায় ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা  বন্দর উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন নির্বাচনি সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে  সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপারকাণ্ডে ভোট কেন্দ্রে জামাত-বিএনপি মুখোমুখি  সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক 

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন আড়াইহাজার উপজেলার ভাটিবালিয়াপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মোহাম্মদ সাব্বির (২৩) এবং ফজলুর করিমের ছেলে মোহাম্মদ ইউনুস।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তারিকুল ইসলাম জানান, “বালিয়াপাড়া এলাকায় একটি ডাকাতদল গাছ ফেলে সড়কে অবরোধ তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযান চালায়। এ সময় পুলিশ দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হলেও, বাকি ডাকাতরা পালিয়ে যায়।” ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই অভিযানে স্থানীয়দের সহযোগিতার জন্য ওসি তারিকুল ইসলাম ধন্যবাদ জানিয়েছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।