বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

রূপগঞ্জে গোপন বৈঠক চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিতে গোপন মিটিং চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটি প্রকল্পের ভেতরের বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ভোলাব ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ডের সহ-সভাপতি আমির হোসেন (৪৫), একই ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাফফার মোল্লা, তারাবো পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা রিফাত আহমেদ অমি, ভুলতা ইউনিয়ন শ্রমিক লীগ নেতা সিরাজ মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রস্তুতি নিতে তারা গোপনে বৈঠক করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশে নাশকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনা করছিল। আটকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।