বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও গরু সদকার আয়োজনে মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও গরু সদকার আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

রোববার (৩০ নভেম্বর) মাগরিব নামাজ শেষে হাজীগঞ্জের জামি’আ হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন তিনি। দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও কল্যাণের জন্য প্রার্থনা করেন।

দোয়া শেষে বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আল্লাহর কাছে এবং আপনাদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া চাই। স্বাধীনতার পর এই পরিবারটি সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। তিনি যেন আবার জাতির নেতৃত্বে ফিরে আসতে পারেন—এটাই আমাদের আকাঙ্ক্ষা।”

পরবর্তীতে তিনি তার প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু সদকা দেন। পরে জবাই করা মাংস নিম্ন আয়ের ও অসহায় মানুষের মাঝে বিতরণ শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসূফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর বিএনপি সদস্য এড. শরীফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা সরকার আলমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।