বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ঘোষণা করায় মহানগর যুবদলের আনন্দ মিছিল  যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, আগামী দিনে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে: সজল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মাসুদুজ্জামান  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবর উদ্যােগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে: সাখাওয়াত  সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের ছাত্রদল-যুবদলের দুই নেতা গ্রপ্তার  বন্দরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা  সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ

বন্দরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নে সজীব (২৫) নামে এক যুবক নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারপাড়া বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত সজীব মুসাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার নাজির হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় সজীব তাঁর দোচালা টিনের ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ করেন। এরপর ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ দেখে স্বজনদের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে কামতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘরের দরজা খুলে সজীবের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে কী কারণে সজীব আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।