শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া  নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জনের ঘোষণা  ভোট নির্বিঘ্নে হচ্ছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি: মেজর আয়াজ নির্বাচনী পরিবেশটা এই মুহূর্তে চমৎকার আছে: আবুল কালাম  ফতুল্লায় ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা  বন্দর উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন নির্বাচনি সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে  সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপারকাণ্ডে ভোট কেন্দ্রে জামাত-বিএনপি মুখোমুখি  সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক 

বন্দরে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘ছিনতাইকারী সন্দেহে’ এক যুবককে পিটুনি দিয়ে হত্যা করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

তিনি জানান, নিহত ত্রিশোর্ধ্ব ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

তবে, এই ঘটনায় স্থানীয় দুই ব্যক্তি- সোহান (৩০) ও সানিকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তারা দু’জন স্থানীয় একটি জ্বালানি তেল বিক্রির প্রতিষ্ঠানের কর্মচারী।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের বরাতে ওসি তরিকুল বলেন, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে একটি ঝোপের ভেতর থেকে সন্দেহের বশে স্থানীয় কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীকে আটক করেন। পরে তাকে ছিনতাইকারী সন্দেহে মারধর করেন তারা। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় বন্দর থানা পুলিশ এবং ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রযুক্তির সহযোগিতায় নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে জানিয়ে তরিকুল ইসলাম বলেন, এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।