শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া  নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জনের ঘোষণা  ভোট নির্বিঘ্নে হচ্ছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি: মেজর আয়াজ নির্বাচনী পরিবেশটা এই মুহূর্তে চমৎকার আছে: আবুল কালাম  ফতুল্লায় ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা  বন্দর উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন নির্বাচনি সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে  সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপারকাণ্ডে ভোট কেন্দ্রে জামাত-বিএনপি মুখোমুখি  সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক 

ফতুল্লা থানা পুলিশের অভিযানে ৪শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তোলারাম কলেজ রোডের ডাকবাংলো নিউ চাষাড়া সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা মডেল থানার এসআই মো. মিরাজ হোসেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রিয়াদ হোসেন (২০)। তাঁর বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মধ্যপাড়া এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানার আরডিএফ ক্লিনিক এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় রিয়াদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।