শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া  নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জনের ঘোষণা  ভোট নির্বিঘ্নে হচ্ছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি: মেজর আয়াজ নির্বাচনী পরিবেশটা এই মুহূর্তে চমৎকার আছে: আবুল কালাম  ফতুল্লায় ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা  বন্দর উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন নির্বাচনি সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে  সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপারকাণ্ডে ভোট কেন্দ্রে জামাত-বিএনপি মুখোমুখি  সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক 

ফতুল্লায় ছাত্রজনতার ক্ষোভে আওয়ামীলীগের ৩ জনকে পুলিশে সোপর্দ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিন জনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় ছাত্র ও এলাকাবাসী। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে মুসলিম নগর এলাকায় এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

আটকদের মধ্যে রয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতা তালহা শেখ (২২), তার বাবা কামাল শেখ (৫৫) এবং চাচা জামাল শেখ (৪৮)। স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

বিশেষ করে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তালহার নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। ঘটনার পর উত্তেজিত জনতা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম বলেন,স্থানীয়রা তিনজনকে ধরে থানায় নিয়ে আসে। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না, সে বিষয়টি এখনো যাচাই করা হয়নি। তাদের বিরুদ্ধে এখনো কোন বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা খুঁজে পাওয়া যায়নি। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।