বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি যানবাহনকে জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সদর এলাকায় শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি যানবাহনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় চারটি অবৈধ হর্নও জব্দ করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর জেলার কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হুজ্জাতুল ইসলাম।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ উৎপাদনকারী যানবাহনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দূষণকারী পরিবহন, কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।